• ২০২৬ অগাস্ট ০৯, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ২৫
  • সর্বশেষ আপডেট : ০৫:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট জকিগঞ্জে সওজ-এর রাস্তা জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণ চলছে ব্যবসা

  • প্রকাশিত ০৫:০৮ অপরাহ্ন রবিবার, অগাস্ট ০৯, ২০২৬
সিলেট জকিগঞ্জে সওজ-এর রাস্তা জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণ চলছে ব্যবসা
সরকার নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোর্টাল
সিলেট অফিস :

​সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবু বাজার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মূল্যবান রাস্তার জমি দখল করে অবৈধভাবে স্থায়ী পাকা দোকানঘর নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। 


যাত্রী ছাউনির মতো জনগুরুত্বপূর্ণ স্থানের কোল ঘেঁষে রাস্তার জমি দখল করে ইতোমধ্যে সেখানে পুরোদমে ব্যবসা কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে এখানে চলছে আড্ডা।

​সরজমিনে গিয়ে দেখা যায়, বাবু বাজার এলাকার মূল সড়কের পাশে পথচারী ও যাত্রীদের জন্য নির্ধারিত 'যাত্রী ছাউনি'র ঠিক সংলগ্ন স্থানে সওজ-এর জমির রাস্তায় আরসিসি (RCC) খুঁটি, ইটের গাঁথুনি এবং টিনের চাল ব্যবহার করে একটি মজবুত স্থায়ী দোকানঘর তৈরি করা হয়েছে।

​স্থানীয়দের অভিযোগ,সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মূল্যবান রাস্তার জমি বেআইনিভাবে দখল করে প্রভাবশালী চক্র ব্যবসা পরিচালনা করছে।

এতে যাত্রী ছাউনিটির স্বাভাবিক ব্যবহার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সাধারণ পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সরকারি জমি এভাবে দখল করে বাণিজ্যিক কাজে ব্যবহার করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল ও অননুমোদিত স্থাপনা নির্মাণ বাংলাদেশের প্রচলিত আইনে একটি গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ ​ধারা ১৩ ও ১৪: হাইওয়ে বা সওজ-এর আওতাধীন জমিতে অনুমোদন ছাড়া কোনো পাকা বা কাঁচা স্থাপনা, দোকানঘর কিংবা নির্মাণসামগ্রী রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। তদন্তে সওজ-এর জমি দখলের সত্যতা পাওয়া গেলে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ