• ২০২৬ অগাস্ট ১০, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ২৬
  • সর্বশেষ আপডেট : ০৭:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

লক্ষীপুরে "সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের" শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  • প্রকাশিত ০৭:০৮ অপরাহ্ন সোমবার, অগাস্ট ১০, ২০২৬
লক্ষীপুরে  "সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের"  শুভ উদ্বোধন অনুষ্ঠিত
Time Bangla news
শ্রেষ্ঠ মজুমদার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি


লক্ষীপুরে  "সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের"  শুভ উদ্বোধন অনুষ্ঠিত 


গত ৭ আগস্ট  ২০২৬ তারিখে লক্ষ্মীপুর সদরের শাকচর ইউনিয়নে  কিশোর নেটওয়ার্কের স্পোর্টস উইং সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া অফিসার জনাব মাইন উদ্দিন দূরালাপে সংযুক্ত হয়ে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সূচনা যাত্রায় শুভকামনা জানান এবং খেলোয়াড় ও উদ্যোক্তাদের উদ্দেশ্যে খেলাধুলার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের শারীরিক ও মানসিক বিকাশে আবশ্যকতা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এতে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সকল খেলোয়াড় ও উদ্যোক্তারা অনুপ্রেরণা লাভ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মোট ৪৫ জন খেলোয়াড়, ক্রীড়াবিদ, কিশোর, তরুণ আনন্দময় পরিবেশে অংশগ্রহণ করে এবং কেক  কেটে , চকলেট বিতরন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয় । সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের এগিয়ে চলার পথে সকলের দোয়া আশীর্বাদ ও সহযোগীতা প্রত্যাশা করা হয়। সবশেষে পরিকল্পনা করা হয় যে, সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের মাধ্যমে স্থানীয়,, প্রান্তিক পর্যায়ে কিশোর কিশোরীদের খেলাধুলার আয়োজন, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ সরকারের নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা ও কিশোর ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট এ নিয়মিতভাবে অংশগ্রহণ করবে।

সর্বশেষ