• ২০২৬ অগাস্ট ১০, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ২৫
  • সর্বশেষ আপডেট : ১২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দিনাজপুরে অনুষ্ঠিত হলো আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • প্রকাশিত ১২:০৮ পূর্বাহ্ন সোমবার, অগাস্ট ১০, ২০২৬
দিনাজপুরে অনুষ্ঠিত হলো আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের কাঞ্চন-১ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে জেলার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

এ সময় সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ, মো. জাহাঙ্গীর আলম, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া ও এ জেড এম রেজওয়ানুল হক, পুলিশ সুপার জেদান আল মুসা, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর কবিরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ