• ২০২৬ অগাস্ট ১০, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ২৬
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পে সোয়া কোটি টাকা ছিনতাই

  • প্রকাশিত ১১:০৮ অপরাহ্ন সোমবার, অগাস্ট ১০, ২০২৬
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পে সোয়া কোটি টাকা ছিনতাই
টাইম বাংলা নিউজ
বিশেষ প্রতিনিধি : মোঃ শাখাওয়াত হোসেন

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পে সোয়া কোটি টাকা ছিনতাই

বিশেষ প্রতিনিধি: মোঃ সাখাওয়াত হোসেন | টাইম বাংলা নিউজ

রাজধানীর উত্তরা এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাইয়ের মালিকানাধীন একটি পেট্রোল পাম্পের কর্মচারীকে কুপিয়ে প্রায় সোয়া কোটি টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, উত্তরা এলাকার ডিএল পেট্রোল পাম্পের এক কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার পর পেট্রোল পাম্পের নগদ অর্থ লুট করে নিয়ে যায় তারা।

ঘটনায় ছিনতাই হওয়া অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ২১ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলায় আহত কর্মচারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। ছিনতাইয়ের সঙ্গে কারা জড়িত এবং কীভাবে এত বড় অঙ্কের টাকা বহন করা হচ্ছিল—এসব বিষয়ও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

ঘটনাটি রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি এবং বড় অঙ্কের নগদ অর্থ পরিবহনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

সর্বশেষ