• ২০২৬ অগাস্ট ১১, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ২৭
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে রাজশাহীতে শিক্ষার্থীর আত্মহত্যা—হৃদয়বিদারক এক খবর!

  • প্রকাশিত ১১:০৮ পূর্বাহ্ন মঙ্গলবার, অগাস্ট ১১, ২০২৬
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে রাজশাহীতে শিক্ষার্থীর আত্মহত্যা—হৃদয়বিদারক এক খবর!
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে রাজশাহীতে শিক্ষার্থীর আত্মহত্যা—হৃদয়বিদারক এক খবর!
সাইদুজ্জামান সেলিমঃ চিফ রিপোর্টার

গতকাল (১০ আগস্ট ২০২৬, সোমবার) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আশা অনুযায়ী ফল না পেয়ে রাজশাহীর বাগমারায় কারিনা পাল (১৬) নামের এক মেধাবী শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল।

ফলাফল প্রকাশের পর পদার্থবিজ্ঞান ও রসায়নে অকৃতকার্য হওয়ার খবর সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে সে এই চরম পথ বেছে নেয়।

একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করতে পারে না। প্রতি বছর ফলাফলের দিনে এমন করুণ ঘটনা আমাদের সমাজ ও পরিবারের সচেতনতার প্রয়োজনীয়তাকে আবার মনে করিয়ে দেয়।


পিতামাতা ও সমাজের প্রতি বিনীত অনুরোধ:

 * জিপিএ-৫ বা ভালো ফলাফলের জন্য সন্তানদের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করবেন না।

 * খারাপ ফলাফলের মুহূর্তে সন্তানকে বকাঝকা না করে পাশে থাকুন, বুকে টেনে নিন এবং মানসিকভাবে সাপোর্ট দিন।

 * মনে রাখবেন, জীবনের চেয়ে কোনো পরীক্ষার রেজাল্ট বড় হতে পারে না। একবার ব্যর্থ হওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়; ঘুরে দাঁড়ানোর সুযোগ সবসময়ই থাকে।

পরিশেষে, কারিনা পালের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

#SSCResult2026 #MentalHealthAwareness  #Rajshahi

সর্বশেষ