• ২০২৬ অগাস্ট ১১, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৯:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে স্বামী-সতিনের হাতে অপর স্ত্রী খুন

  • প্রকাশিত ০৯:০৮ অপরাহ্ন মঙ্গলবার, অগাস্ট ১১, ২০২৬
সিলেটে স্বামী-সতিনের হাতে অপর স্ত্রী খুন
Time Bangla news
জসিম উদ্দিন সিলেট থেকে

সিলেটে স্বামী-সতিনের হাতে অপর স্ত্রী খুন


সিলেটের জৈন্তাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে জিয়াসমিন আক্তার (৩২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমদ ও সতিন রুশনা বেগমকে পুলিশ আটক করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টার জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতী এলাকায় এ ঘটনা ঘটে। আটক জিয়াসমিন আক্তার একই এলাকার বশির আহমদের মেয়ে এবং রশিদ আহমেদের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে জিয়াসমিন আক্তারকে তার স্বামী প্রতি নিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। রশিদ আহমদের প্রথম স্ত্রীর কোন সন্তান না থাকায় পরবর্তীতে বিয়ে করেন  জিয়াসমিন কে। দ্বিতীয় স্ত্রী জিয়াসমিনের পর পর ৪ সন্তান জন্মের পর থেকে প্রথম স্ত্রী রুশনা আক্তারের প্ররোচনায় স্বামী রশিদ আহমদ দ্বিতীয় স্ত্রীকে অমানবিক নির্যাতন করে আসছে। মঙ্গলবার দুপুর ১২টায় স্বামী-সতিন মিলে আক্রমন করে জেসমিনের উপর। এসময় তারা মাথার চুল কেটে ফেলে এবং লাটি দিয়ে এলাপাতাড়িমারপিট করলে জেসমিন অচেতন হয়ে পড়ে। পরে বাড়ীর ও আশাপাশের লোকজন জেসমিনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমেদ ও অপর স্ত্রী রুশনা বেগম কে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর বিষয়ে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিন্তারিত জানা যাবে বলে জানিয়েছেন।

সর্বশেষ