• ২০২৬ অগাস্ট ১২, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ২৭
  • সর্বশেষ আপডেট : ১২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

অপরাধ দমনে এসএমপির বড় সাফল্য আইন-শৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযান আটক ৬৮

  • প্রকাশিত ০১:০৮ পূর্বাহ্ন বুধবার, অগাস্ট ১২, ২০২৬
অপরাধ দমনে এসএমপির বড় সাফল্য  আইন-শৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযান আটক ৬৮
সরকার নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোর্টাল
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি) :

সিলেট নগরীতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। 

গত ২৪ ঘণ্টার এক চিরুনি অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি সহ সর্বমোট ৬৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশের বিশেষ টিম।

​অভিযান চলাকালীন নগরীর সড়কগুলোতে সুশাসন ও শৃঙ্খলা ফেরাতে তৎপর ছিল ট্রাফিক বিভাগও। এ সময় হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্রহীন এবং ট্রাফিক আইন অমান্যকারী ১৭৯টি যানবাহনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে আইন ভঙ্গের অভিযোগে ৭৬টি গাড়ির নামে মামলা দায়ের করা হয় এবং প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ১০৩টি যানবাহন জব্দ করে হেফাজতে নেয় পুলিশ।

​সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন জানিয়েছেন,অপরাধীদের আইনের আওতায় আনতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতোমধ্যে আদালতের অর্পণ করা হয়েছে।

সর্বশেষ