• ২০২৬ অগাস্ট ১৩, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ২৯
  • সর্বশেষ আপডেট : ০৪:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শহীদ আব্দুল মালেকের জীবন ও কর্ম শীর্ষক রচনা প্রতিযোগিতার ফল প্রকাশ আজ

  • প্রকাশিত ০৪:০৮ অপরাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ১৩, ২০২৬
শহীদ আব্দুল মালেকের জীবন ও কর্ম শীর্ষক রচনা প্রতিযোগিতার ফল প্রকাশ আজ
Time Bangla news
সাবিক ওমর সবুজ রাজশাহী:

শহীদ আব্দুল মালেকের জীবন ও কর্ম শীর্ষক রচনা প্রতিযোগিতার ফল প্রকাশ আজ


শহীদ আব্দুল মালেকের জীবন ও কর্ম শীর্ষক রচনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে আজ রাত ৮টায়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত এ রচনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ উপলক্ষে প্রচারপত্র প্রকাশ করা হয়েছে।

প্রচারপত্রে জানানো হয়, আজ রাত ৮টায় প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে।

শহীদ আব্দুল মালেক ১৯৬৯ সালের ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিবছর ১৫ আগস্টকে ‘ইসলামী শিক্ষা দিবস’ হিসেবে পালন করে।

বগুড়া জেলা পূর্ব শাখার পক্ষ থেকে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ফলাফল প্রকাশের বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। আজ রাত ৮টায় ফলাফল প্রকাশের মাধ্যমে বিজয়ীদের নাম জানা যাবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লব বলেন,শহীদ আব্দুল মালেক ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর জীবন, আদর্শ ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। শিক্ষার্থীদের মাঝে তাঁর আদর্শ ও চিন্তাধারা ছড়িয়ে দিতে আমাদের এই রচনা প্রতিযোগিতার আয়োজন। আমরা আশা করি, এর মাধ্যমে শিক্ষার্থীরা শহীদ আব্দুল মালেকের জীবন ও কর্ম সম্পর্কে জানার পাশাপাশি নৈতিক ও আদর্শিক মূল্যবোধে উদ্বুদ্ধ হবে।

সর্বশেষ