• ২০২৬ অগাস্ট ১৪, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ৩০
  • সর্বশেষ আপডেট : ০৯:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রায়নগরের মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত দম্পতির জানাজা শাহী ঈদগাহে সম্পন্ন

  • প্রকাশিত ০৯:০৮ অপরাহ্ন শুক্রবার, অগাস্ট ১৪, ২০২৬
রায়নগরের মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত দম্পতির জানাজা শাহী ঈদগাহে সম্পন্ন
Time Bangla news
নাহিদ

রায়নগরের মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত দম্পতির জানাজা শাহী ঈদগাহে সম্পন্ন


সিলেট নগরীর রায়নগরে মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত আব্দুস সাত্তার ও তাঁর সহধর্মিণীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় নিহতদের স্বজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। এ সময় শোকের আবহে জানাজাস্থলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

জানাজা শেষে নিহত দম্পতির মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। তাঁদের মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রায়নগরের এ মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।

 হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিচারের দাবিতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী।

সর্বশেষ