• ২০২৬ অগাস্ট ২০, বৃহস্পতিবার, ১৪৩৩ ভাদ্র ৫
  • সর্বশেষ আপডেট : ০৫:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঢাকার ৮টি জোনে চলবে অটোরিক্সা, নতুন উদ্যোগ সরকারের

  • প্রকাশিত ০৫:০৮ অপরাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ২০, ২০২৬
ঢাকার ৮টি জোনে চলবে অটোরিক্সা, নতুন উদ্যোগ সরকারের
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

ঢাকার ৮টি জোনে চলবে অটোরিক্সা, নতুন উদ্যোগ সরকারের


রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত নতুন নীতিমালার আওতায় পুরো ঢাকা শহরকে আটটি নির্দিষ্ট জোনে ভাগ করে এসব অটোরিকশা চলাচলের ব্যবস্থা করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত জোনের বাইরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না। এতে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট কমানোর পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার চলাচলে শৃঙ্খলা ফিরবে বলে আশা করা হচ্ছে।

নতুন নীতিমালায় অটোরিকশার চলাচল, নিবন্ধন, চালকদের প্রশিক্ষণ এবং নির্দিষ্ট সড়কে চলাচলের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কোন এলাকায় কী ধরনের যান চলাচল করবে, সে বিষয়েও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানীতে দিন দিন ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বাড়ায় যানজট ও সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সড়কে এসব যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সরকারের সংশ্লিষ্টরা মনে করছেন, অটোরিকশাগুলোকে নির্দিষ্ট জোনের মধ্যে সীমাবদ্ধ রাখা গেলে রাজধানীর প্রধান সড়কগুলোতে যান চলাচল আরও স্বাভাবিক হবে। পাশাপাশি অটোরিকশা খাতকে একটি নিয়মের মধ্যে আনা সম্ভব হবে।

তবে নতুন এই উদ্যোগ বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট অংশীজন, চালক ও মালিকদের সঙ্গে আলোচনা করে কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা এবং চালকদের জীবিকার বিষয়টিও বিবেচনায় রাখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে দীর্ঘদিনের অনিয়ম ও বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ