• ২০২৬ অগাস্ট ২৩, রবিবার, ১৪৩৩ ভাদ্র ৭
  • সর্বশেষ আপডেট : ০৪:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মিরপুরে দক্ষিণ জামায়াতে ইসলামীর ইউনিট প্রতিনিধিদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত ০৪:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ২৩, ২০২৬
মিরপুরে দক্ষিণ জামায়াতে ইসলামীর  ইউনিট প্রতিনিধিদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
File
সাবিক ওমর সবুজ ঢাকা থেকে,

মিরপুরে দক্ষিণ জামায়াতে ইসলামীর  ইউনিট প্রতিনিধিদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত


রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ থানার উদ্যোগে ইউনিট প্রতিনিধি শিক্ষা বৈঠক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল একটি অডিটোরিয়ামে এ শিক্ষা বৈঠক  অনুষ্ঠিত হয়েছে।

মিরপুর দক্ষিণ থানার অফিস সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় ও  থানার সেক্রেটারি ও মহানগরী মজলিশে শূরা সদস্য মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাও. মাহফুজুর রহমান।

বৈঠকে দারসুল কুরআন পেশ করেন মিরপুর জোনের ওলামা বিভাগের মাওলানা হাবিবুর রহমান।তিনি আত্মগঠন, দাওয়াতি মনোভাব এবং সমাজে ইসলামের আদর্শ ও কল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন,ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, উবায়দুর রহমান, মোহাম্মদ ইউনুস ও মাওলানা তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনের ভিত্তি হলো সুসংগঠিত ইউনিট। এজন্য ইউনিট প্রতিনিধিদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত শিক্ষা, পারস্পরিক যোগাযোগ, দাওয়াতি তৎপরতা ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে দাওয়াতি কাজ ব্যাপকভাবে সম্প্রসারণ, ইউনিট পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করা এবং দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

সর্বশেষ