• ২০২৬ অগাস্ট ২৩, রবিবার, ১৪৩৩ ভাদ্র ৭
  • সর্বশেষ আপডেট : ০৫:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে উদয়পুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী আব্দুল আলিমের নির্বাচনী গণসংযোগ

  • প্রকাশিত ০৫:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ২৩, ২০২৬
কালাইয়ে উদয়পুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী আব্দুল আলিমের নির্বাচনী গণসংযোগ
File
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে উদয়পুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী আব্দুল আলিমের নির্বাচনী গণসংযোগ 


জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী  হিসেবে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন নিতে মাঠে নেমেছেন উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সহকারী অধ্যাপক আব্দুল আলিম।(২২শে আগস্ট শনিবার)  বিকেল ৪টায় ইউনিয়নের বিভিন্ন   বাজারে বাজারে তিনি সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ ও কুশল বিনিময় এবং বিএনপি সরকারের ছয় বিভিন্ন উন্নয়ন বিষয়ে আলোচনা  করেন।

গণসংযোগকালে আব্দুল আলিম বাজারের ব্যবসায়ী, পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে হাত মেলান এবং তাদের খোঁজখবর নেন। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

স্থানীয়রা জানান, আব্দুল আলিম উদয়পুর ইউনিয়ন বিএনপির একজন ত্যাগী, সাহসী ও সংগ্রামী নেতা। দলের প্রতিটি দুঃসময়ে যখন অনেকেই প্রতিকূল পরিস্থিতির কারণে রাজপথে থাকতে পারেননি, তখন তিনি নির্ভীকভাবে নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের নির্বাচনের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি কারাবরণ করেন। নানা বাধা, মিথ্যা মামলা ও জেল-জুলুম উপেক্ষা করেও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি।

গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল আলিম বলেন, "আমি পদের জন্য নয়, বরং মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। বিগত দিনগুলোতে জেল-জুলুম সহ্য করেও আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। উদয়পুর ইউনিয়নের উন্নয়নে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি অঙ্গিকার বদ্ধ।

উপস্থিত নেতাকর্মীরা বলেন, আব্দুল আলিম শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি উদয়পুর ইউনিয়ন বিএনপির একজন ত্যাগী ও বিপ্লবী নেতা। রাজপথের লড়াকু এই সৈনিকের অবদান দলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা আরও বলেন, "দুঃসময়ে যারা তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকে, সুসময়ে নেতৃত্ব দেওয়ার প্রকৃত অধিকারও তাদেরই।"

গণসংযোগে ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়ায় আব্দুল আলিম জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ