• ২০২৬ অগাস্ট ২৬, বুধবার, ১৪৩৩ ভাদ্র ১১
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার চকরিয়া সাংবাদিকদের ওপর হামলা এবং সাজানো মামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত ১২:০৮ অপরাহ্ন বুধবার, অগাস্ট ২৬, ২০২৬
কক্সবাজার চকরিয়া সাংবাদিকদের ওপর হামলা  এবং সাজানো মামলার প্রতিবাদে মানববন্ধন
Time Bangla news
মতিউল ইসলাম,কক্সবাজার

কক্সবাজার চকরিয়া সাংবাদিকদের ওপর হামলা  এবং সাজানো মামলার প্রতিবাদে মানববন্ধন


কক্সবাজারের চকরিয়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক আদিল আহামেদ চৌধুরী ও এইচএম ইসমাইল তুহিনের ওপর হামলা, সাংবাদিকের ৮৫ বছর বয়সী বৃদ্ধা মাকে আহত করা এবং উল্টো সাজানো মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে চকরিয়া নিউমার্কেটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে চকরিয়া, কক্সবাজার ও লামায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মনিক তার ভাই ফরিদ কন্ট্রাক্টরের কাজে অনিয়ম-দুর্নীতির  সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলা, তাদের পরিবারের সদস্যদের ওপর নির্যাতন এবং পরে উল্টো মামলা দিয়ে হয়রানি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। একজন প্রবীণ নারীকে আহত করার ঘটনাও কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন থেকে সাংবাদিকরা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।

এ সময় চকরিয়া, কক্সবাজার ও লামায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ