• ২০২৬ অগাস্ট ২৬, বুধবার, ১৪৩৩ ভাদ্র ১১
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদী জেলা পুলিশের প্রেস ব্রিফিং বিভিন্ন অভিযানে মাদক গাড়ি ভারতীয় চোরাই মালামাল ও অস্ত্র গুলি উদ্ধার

  • প্রকাশিত ১২:০৮ অপরাহ্ন বুধবার, অগাস্ট ২৬, ২০২৬
নরসিংদী জেলা পুলিশের  প্রেস ব্রিফিং বিভিন্ন অভিযানে মাদক গাড়ি ভারতীয় চোরাই মালামাল ও অস্ত্র গুলি উদ্ধার
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

নরসিংদীতে জেলা পুলিশের প্রেস ব্রিফিং

বিভিন্ন অভিযানে মা,দক, গাড়ি, ভারতীয় চো,রাই মা,লামাল ও অ,স্ত্র-গু,লি উদ্ধার

নরসিংদী জেলার বিভিন্ন থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ মা,দকদ্রব্য, গাড়ি, ভারতীয় চো,রাই মালামাল, পি,স্তল, গু,লি, চ,কলেটসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে জেলা পুলিশ।


মঙ্গলবার (২৫ আগস্ট) নরসিংদী জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন থানায় পরিচালিত সাম্প্রতিক অভিযান, উদ্ধার হওয়া মালামাল এবং আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।


প্রেস ব্রিফিংয়ে নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, জেলার বিভিন্ন থানায় নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মা,দক, অবৈধ অ,স্ত্র, চো,রাচালান ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।


তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

এ সময় জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি) এবং নরসিংদীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্ধার ও জব্দ করা মালামালের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক আইনে মা,মলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সর্বশেষ