• ২০২৬ অগাস্ট ২৯, শনিবার, ১৪৩৩ ভাদ্র ১৪
  • সর্বশেষ আপডেট : ০৮:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শ্রমিক নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে দফায় দফায় সংঘর্ষ

  • প্রকাশিত ০৮:০৮ পূর্বাহ্ন শনিবার, অগাস্ট ২৯, ২০২৬
শ্রমিক নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে দফায় দফায় সংঘর্ষ
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে দুটি বাস ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের একটি পক্ষ থানার সামনে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গোয়েন্দা পুলিশ আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে তার মুক্তির দাবিতে শ্রমিকদের একটি অংশ সড়কে বাস রেখে অবরোধ শুরু করেন। এতে আন্তঃজেলা ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং জনসাধারণকে ভোগান্তিতে পড়তে হয়।

পরে বৃহস্পতিবার দুপুরের দিকে ধারালো অস্ত্র নিয়ে শ্রমিকদের আরেকটি পক্ষ থানার সামনে অবস্থান নিলে ফের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক শ্রমিক নেতা শেখ বাদশাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ