• ২০২৬ সেপ্টেম্বর ০৩, বৃহস্পতিবার, ১৪৩৩ ভাদ্র ১৯
  • সর্বশেষ আপডেট : ১১:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা–চট্টগ্রাম লংমার্চ: প্রস্তুত ১১ দলীয় ঐক্যজোট

  • প্রকাশিত ১১:০৯ পূর্বাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬
৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা–চট্টগ্রাম লংমার্চ: প্রস্তুত ১১ দলীয় ঐক্যজোট
৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা–চট্টগ্রাম লংমার্চ: প্রস্তুত ১১ দলীয় ঐক্যজোট
মোহাম্মাাদ শফিউল্লাহ : জেলা প্রতিনিধি ঢাকা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৬ দফা দাবি আদায়ে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ সফল করতে প্রস্তুতি জোরদার করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। জোটের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে প্রস্তুতি সভা, মতবিনিময়, প্রচার-প্রচারণা এবং কর্মী-সমর্থকদের সংগঠিত করার কার্যক্রম চলছে।


জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমবেত হয়ে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু করার পরিকল্পনা রয়েছে। পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা এবং চট্টগ্রামে সমাবেশের কর্মসূচি রয়েছে। 


লংমার্চের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ। 


ইতোমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় জোটের শরিক দলগুলো পৃথকভাবে প্রস্তুতি সভা ও প্রচারণা চালিয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বও কর্মসূচি সফল করতে ধারাবাহিক বৈঠক ও সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে। 


জোট নেতাদের ভাষ্য, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণ নিশ্চিত করাই এখন তাদের প্রধান প্রস্তুতি। 

সর্বশেষ