• ২০২৬ অক্টোবর ০৩, শনিবার, ১৪৩৩ আশ্বিন ১৭
  • সর্বশেষ আপডেট : ০২:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ পালিত

  • প্রকাশিত ০৫:১০ পূর্বাহ্ন শনিবার, অক্টোবর ০৩, ২০২৬
কালাইয়ে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ পালিত
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ পালিত


“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২ অক্টোবর) সকালে কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব।

আলোচনা সভায় বক্তারা দেশের উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী কৌশল ও দক্ষ জনশক্তির সমন্বিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, উৎপাদনশীলতা বাড়াতে প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং কর্মদক্ষতা উন্নয়নের পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই কাকলি শিশু নিকেতন সদর হাইস্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিএনপি নেত্রী তাসলিমা আক্তার ও লিপি আক্তার, পুনট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশেদুল হক, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাসেদুর রহমান বাসেদ এবং মাত্রাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আম্বিয়া খাতুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

সর্বশেষ