• ২০২৬ অক্টোবর ০২, শুক্রবার, ১৪৩৩ আশ্বিন ১৬
  • সর্বশেষ আপডেট : ১১:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভালুকায় ২৫ বোতল ভারতীয় মাদক ‘স্কেইফ’সহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত ০৪:১০ পূর্বাহ্ন শুক্রবার, অক্টোবর ০২, ২০২৬
ভালুকায় ২৫ বোতল ভারতীয় মাদক ‘স্কেইফ’সহ যুবক গ্রেপ্তার
Time Bangla news
ইমন সরকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ভালুকায় ২৫ বোতল ভারতীয় মাদক ‘স্কেইফ’সহ যুবক গ্রেপ্তার


 ময়মনসিংহের ভালুকায় ২৫ বোতল ভারতীয় মাদক ‘স্কেইফ’সহ অনন্ত দাস (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শ্রীরাম চন্দ দাসের ছেলে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঠালী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে ময়মনসিংহগামী পাহাড়ী ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মেহেদী ও সার্জেন্ট মাহমুদুল হাসানের নেতৃত্বে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের একটি দল কাঠালী এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী পাহাড়ী ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে অনন্ত দাসের কাছ থেকে ২৫ বোতল ভারতীয় ‘স্কেইফ’ উদ্ধার করা হয়।

ভরাডোবা হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মাদক ‘স্কেইফ’সহ অনন্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা মাদকটি বাংলাদেশে ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ