*সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দুই সাবেক সেনা কর্মকর্তা।*
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।
রোববার (১১ অক্টোবর) রাতে সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে।
ডিএমপির মিডিয়া বিভাগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডিবি সূত্রের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ওই দুই সাবেক সেনা কর্মকর্তার যোগসাজশের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হতে পারে।
মতামত দিন