• ২০২৬ ফেব্রুয়ারী ০৪, বুধবার, ১৪৩২ মাঘ ২২
  • সর্বশেষ আপডেট : ১১:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আওয়ামী লীগ ও বিএনপির ওপর দেশের মানুষ বিরক্ত – জি,এম কাদের-এম,পি

  • প্রকাশিত ১১:০২ পূর্বাহ্ন বুধবার, ফেব্রুয়ারী ০৪, ২০২৬
আওয়ামী লীগ ও বিএনপির ওপর দেশের মানুষ বিরক্ত – জি,এম কাদের-এম,পি
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ বা বিএনপি নয়,
আগামী দিনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণের কারণে দল দুটির ওপরে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ ও

বিএনপির ওপর দেশের মানুষ বিরক্ত।
তিনি বলেন, দেশের মানুষ চায় জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করুক। কারণ, জাতীয় পার্টির শাসনকালে দেশে দুর্নীতি, টেন্ডারবাজী ও দলীয়করণ ছিলোনা।
জাতীয় পার্টির শাসনামল মানেই উন্নয়ন ও সুশাসন। আগামী জাতীয় নির্বাচনের আগেই দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এসময় বক্তৃতা করেন, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি

সর্বশেষ