• ২০২৬ অক্টোবর ১৬, শুক্রবার, ১৪৩৩ আশ্বিন ৩০
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইসরাইলের কারাগারে ৩৫০ ফিলিস্তিনি শিশু, আটক ২ হাজারের বেশি।

  • প্রকাশিত ০৪:১০ পূর্বাহ্ন শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
ইসরাইলের কারাগারে ৩৫০ ফিলিস্তিনি শিশু, আটক ২ হাজারের বেশি।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*ইসরাইলের কারাগারে ৩৫০ ফিলিস্তিনি শিশু, আটক ২ হাজারের বেশি।* 


 *উপশিরোনাম:* ২০২৩ সালের অক্টোবর থেকে আটকের হিসাব; নির্যাতন, অনাহারে রাখা ও চিকিৎসাবঞ্চিত করার অভিযোগ ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইলি বাহিনী। বর্তমানে আটক শিশুদের মধ্যে অন্তত ৩৫০ জনকে কঠোর ও অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত সংগঠনটির এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি শিশুদের আটক করার ক্ষেত্রে ভয়ভীতি প্রদর্শন ও গ্রেফতারের পাশাপাশি নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার মতো গুরুতর অভিযোগও রয়েছে ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির দাবি, অভিযোগ গঠন কিংবা মুক্তির নির্দিষ্ট সময়সীমা ছাড়াই শিশুদের আটক রাখার ফলে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এ পরিস্থিতি শিশুদের মধ্যে অনিশ্চয়তা ও মানসিক চাপ তৈরি করছে। একই সঙ্গে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে শিক্ষা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ থেকেও তারা বঞ্চিত হচ্ছে।

সংগঠনটি বলেছে, শিশুদের নির্বিচারে আটক রাখার ঘটনা বন্ধ এবং আটক ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি নির্যাতন, অনাহারে রাখা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে তারা।

আটক ফিলিস্তিনি শিশুদের মুক্তি এবং তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

সর্বশেষ