• ২০২৬ অক্টোবর ১৭, শনিবার, ১৪৩৩ কার্তিক ১
  • সর্বশেষ আপডেট : ১১:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর।

  • প্রকাশিত ০৪:১০ পূর্বাহ্ন শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর।* 


 *উপশিরোনাম:* মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দণ্ড কার্যকরের কথা জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়; মন্তব্য করেনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিচারিক প্রক্রিয়া শেষে তাঁদের এ দণ্ড দেওয়া হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে দণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আকতার বলে উল্লেখ করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, মক্কার একটি মসজিদে সংঘটিত ঘটনার পর তাঁদের আটক করা হয়। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বিচারিক আদালত অভিযোগের গুরুত্ব এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের দোষী সাব্যস্ত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর রাজকীয় ফরমান অনুযায়ী দণ্ড কার্যকর করা হয়।

এ ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীরের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরাপত্তা ও বিচারব্যবস্থা রক্ষার পাশাপাশি ধর্মীয় স্থানের পবিত্রতা ক্ষুণ্ন করে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ