• ২০২৬ নভেম্বর ০১, রবিবার, ১৪৩৩ কার্তিক ১৭
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন

  • প্রকাশিত ০৬:১১ অপরাহ্ন রবিবার, নভেম্বর ০১, ২০২৬
মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন

 প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম

মেট্রোরেলের ছবি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে মিরপুরের পাঁচটি স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে, শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়।

রোববার সকাল থেকে মিরপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে পোশাক শ্রমিকরা মিরপুর-১০ নম্বর মোড়ে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪, মিরপুর-১১ ও পল্লবীসহ আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।

শ্রমিকদের সড়ক থেকে সরাতে পুলিশ অভিযান চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। জবাবে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি পিকআপেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিকে, আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটে। পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর নিরাপত্তাজনিত কারণে শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।




সর্বশেষ