• ২০২৬ নভেম্বর ০৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ২৫
  • সর্বশেষ আপডেট : ০৫:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দেশে ফেরার উদ্যোগ, নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার।*

  • প্রকাশিত ০৫:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
দেশে ফেরার উদ্যোগ, নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*দেশে ফেরার উদ্যোগ, নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার।* 

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। এ লক্ষ্যে নতুন *বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য সোমবার আবেদন করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।* 

 *রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম পাসপোর্ট ও এনআইডির জন্য আনুষ্ঠানিক আবেদন করলেন শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাসিনার আইনজীবীরা জানিয়েছেন, দেশে ফেরার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে প্রত্যাবর্তনের তারিখ ঘোষণা করা হবে। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতেই তিনি দেশে ফিরতে চান।* 

আইনজীবী প্রতিষ্ঠান লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে আবেদনসংবলিত চিঠি পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।

চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক চুক্তি ও দলিলের আওতায় থাকা বাধ্যবাধকতা অনুসরণের কথাও উল্লেখ করেছেন আইনজীবীরা।

রাজনৈতিক ও আইনি দিক থেকে শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে ভারতে অবস্থান করে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবং শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকায় তার প্রত্যাবর্তনের উদ্যোগ ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


তথ্যসূত্র: রয়টার্স/বিবিসি।

সর্বশেষ