• ২০২৬ নভেম্বর ১২, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ২৮
  • সর্বশেষ আপডেট : ১২:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঘরের মাঠে সিরিজ হারের খেসারত, র‍্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ।*

  • প্রকাশিত ১২:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
ঘরের মাঠে সিরিজ হারের খেসারত, র‍্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*ঘরের মাঠে সিরিজ হারের খেসারত, র‍্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ।* 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের প্রভাব পড়েছে বাংলাদেশের আন্তর্জাতিক টেস্ট র‍্যাঙ্কিংয়েও। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে হারের পর দুই ধাপ অবনতি হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। নতুন র‍্যাঙ্কিংয়ে ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন অষ্টম।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৭৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে ক্যারিবীয় দল। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের সুবাদে ষষ্ঠ স্থানে ওঠার পর বেশিদিন সেই অবস্থান ধরে রাখতে পারল না বাংলাদেশ।

সিরিজের প্রথম টেস্টে মিরপুরে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে স্বাগতিকেরা। সিলেটে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও ম্যাচটি ড্র হওয়ায় সিরিজ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় বাংলাদেশের। একই সঙ্গে র‍্যাঙ্কিংয়েও পিছিয়ে পড়ে দলটি।

এদিকে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ১২৪ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে রয়েছে তারা। ১২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ডের অবস্থান।

সর্বশেষ