• ২০২৬ নভেম্বর ১৯, বৃহস্পতিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৫
  • সর্বশেষ আপডেট : ১২:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে ৭ স্থানে অবরোধ, মাইকে চলছে ৭ মার্চের ভাষণ

  • প্রকাশিত ১২:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে ৭ স্থানে অবরোধ, মাইকে চলছে ৭ মার্চের ভাষণ
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে ৭ স্থানে অবরোধ, মাইকে চলছে ৭ মার্চের ভাষণ

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ | ৩:৩৩ | 

গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ করে রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অবরোধ বুধবার সকালেও চলছিল।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নীলফাবাজার মোড়ে গিয়ে দেখা যায়, গাছের গুঁড়ি ও পোড়ানো গাড়ি দিয়ে সড়ক আটকে রাখা হয়েছে। এ ছাড়া রামচন্দ্রপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়েও অবরোধ রয়েছে।

নীলফাবাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় যোগাযোগের জন্য রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে।

এদিকে, গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফাবাজার মোড়ে অবরোধের স্থানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ৪/৫ জনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে আসে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ও সমর্থকরা থানা যায়। পরে পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে তারা পুলিশের উপরে চড়াও হয়ে গাড়ি, মালামাল ও থানা অভ্যন্তরে আগুন দেয়। এই আগুনে থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়। 


সর্বশেষ