• ২০২৬ নভেম্বর ২৪, মঙ্গলবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১০
  • সর্বশেষ আপডেট : ০২:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি ওসি যাবেন কই?

  • প্রকাশিত ০৬:১১ অপরাহ্ন মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি ওসি যাবেন কই?
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি ওসি যাবেন কই?

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪২

ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির হুঁশিয়ারির মুখে চট্টগ্রামের এক থানার ওসি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহকে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দিয়েছেন পলাতক এই ছাত্রলীগ নেতা।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নুরুল আজিম রনি লেখেন, ‘ওসি একরাম সময় কিন্ত সন্নিকটে! সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই?’

পোস্টে ওসি একরাম উল্লাহর পরিচয় তুলে ধরে রনি লেখেন, তার বাড়ি চকরিয়ায়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশের কর্মকর্তা হিসেবে পরিচয়ের চেয়ে নিজেকে সালাহউদ্দিনের ঘনিষ্ঠ এবং ছাত্রদলের সাবেক নেতা হিসেবে পরিচয় দিতেই তিনি বেশি পছন্দ করেন বলেও দাবি করেন রনি।

ফেসবুক পোস্টে রনি আরও অভিযোগ করেন, গত ২০ নভেম্বর শুক্রবার বিকেলে সদরঘাট থানার মালুম মসজিদ এলাকায় ওসি একরাম বলেছেন, এই এলাকায় আওয়ামী লীগের একটা মিছিল হলে ১০ জন আওয়ামী লীগের ঘর পোড়ানো হবে। তখন কিন্তু এর দায় আমি নেব না।

এ ধরনের বক্তব্য একজন ওসি দিতে পারেন কি না, সেই প্রশ্ন তুলে রনি দাবি করেন, বিভিন্ন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে সদরঘাট এলাকার আওয়ামী লীগপন্থিদের কাছ থেকে চাঁদা আদায় করছেন ওসি একরাম।

তবে ফেসবুক পোস্টে করা এসব অভিযোগের বিষয়ে ওসি একরাম উল্লাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দুবাইয়ে পালিয়ে যান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার সমালোচনার মুখে পড়েন। অস্ত্র মামলায় কারাগারেও যেতে হয়েছিল তাকে।

২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় হাটহাজারীতে ভোটকেন্দ্রের বাইরে অস্ত্রসহ গ্রেফতার হন রনি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। অবশ্য পরবর্তী সময়ে জামিনে মুক্তি পান তিনি।

এ ছাড়া চাঁদার দাবিতে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ২০ লাখ টাকা চাঁদা দাবিতে একটি কোচিং সেন্টারের মালিককে মারধরের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এসব ঘটনার পর তাকে চট্টগ্রাম নগর ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

নুরুল আজিম রনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।


সর্বশেষ