• ২০২৬ নভেম্বর ২৪, মঙ্গলবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১০
  • সর্বশেষ আপডেট : ০২:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আজ কুষ্টিয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন

  • প্রকাশিত ০৬:১১ অপরাহ্ন মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
আজ কুষ্টিয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন
Time Bangla news
তিতাস আহম্মেদ, কুষ্টিয়া

আজ কুষ্টিয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন 

পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) কুষ্টিয়া জেলা সফরে আসছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার বেইলি রোডের মিনিস্টার্স এপার্টমেন্ট থেকে সড়কপথে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১টায় তিনি কুষ্টিয়া সার্কিট হাউসে পৌঁছাবেন।

এরপর দুপুর ১টা ৩০ মিনিটে কুষ্টিয়া মঙ্গলবাড়িয়া বাজার মরা গড়াই খাল পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী। দুপুর ২টায় কুষ্টিয়া প্রধান খাল (জিকে খাল) পরিদর্শনের কর্মসূচি রয়েছে। পরিদর্শন শেষে দুপুর ৩টা ৩০ মিনিটে তিনি পুনরায় সার্কিট হাউসে উপস্থিত হবেন।দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় প্রতিমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৯টায় ঢাকার বেইলি রোডের মিনিস্টার্স এপার্টমেন্টে পৌঁছাবেন।

এই সফরে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো: আবু রায়হান দোলনসহ প্রতিমন্ত্রীর দপ্তরে কর্মরত অন্যান্য কর্মচারীগণ সফরসঙ্গী হিসেবে থাকবেন। সফরটির সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ঢাকা ও কুষ্টিয়ার জেলা প্রশাসক এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) ফরিদপুরস্থ পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী।

সর্বশেষ