পাবনার শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলামের শশুরের(ইউনিয়ন জামাতের সভাপতি) বাড়িতে অ*গ্নিসংযোগ করেছে বিএনপি!
এ ঘটনার পর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ঘটনাটিকে বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড বলে অভিযোগ করেন শিবির সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি দাবি করেন, তার শ্বশুরবাড়িতে মিছিল নিয়ে গিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।
সোমবার রাতে ফেসবুক স্ট্যাটাসে মঞ্জুরুল ইসলাম লেখেন, “(পাবনা ঈশ্বরদী) বিএনপির সন্ত্রাসীদের অভিনব কৌশল: আওয়ামী লীগের স্লোগানের আড়ালে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ! আমার শ্বশুরবাড়িতে হঠাৎ করেই বিএনপির সন্ত্রাসীরা মিছিল নিয়ে এসে অগ্নিসংযোগ করে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, তাদের স্লোগান ছিল আওয়ামী লীগের নামে!”
তিনি বলেন, “অথচ বাস্তবতা হচ্ছে, আমার শ্বশুর সংশ্লিষ্ট ইউনিয়ন জামায়াতের আমীর এবং আমার চাচা শ্বশুর জেলা জামায়াতের সেক্রেটারিসহ পরিবারের অন্যান্য সদস্যরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত। আওয়ামী লীগের স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দেওয়ার এই অভিনব কৌশলের উদ্দেশ্য কী? নিজেদের অপকর্ম আড়াল করা, নাকি ঘটনার দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা?”
স্ট্যাটাসে মঞ্জুরুল ইসলাম লেখেন, এমন ঘটনা ঘটার সময় প্রশাসনের দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। অগ্নি সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে।”
মতামত দিন