• ২০২৬ নভেম্বর ২৮, শনিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এক মাসের আগুন নেভাল বাপেক্স, জনমনে স্বস্তি তবে; কাটেনি কূপের ঝুঁকি।*

  • প্রকাশিত ০১:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
এক মাসের আগুন নেভাল বাপেক্স, জনমনে স্বস্তি তবে; কাটেনি কূপের ঝুঁকি।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*এক মাসের আগুন নেভাল বাপেক্স, জনমনে স্বস্তি তবে; কাটেনি কূপের ঝুঁকি।* 


 *উপশিরোনাম:* এক মাসের চেষ্টায়  ইনানীর আগুন নেভাল বাপেক্স, তবে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ ও কূপের নিরাপত্তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

টানা এক মাস ধরে জ্বলতে থাকা কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকার গ্যাসকূপের আগুন অবশেষে নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শুক্রবার সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন এবং বিশেষ ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ সরিয়ে আগুন নেভাতে সক্ষম হন সংস্থাটির কারিগরি দলের সদস্যরা।

বাপেক্সের ড্রিলিং টিমের কর্মকর্তা রকিবুল হাসান আগুন নেভানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেসিংয়ের সঙ্গে যুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস নির্গমনের পথ পরিবর্তন করায় অভিযান সফল হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে এলেও কূপটির কাজ এখনো শেষ হয়নি। পরবর্তী ধাপে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় কূপের ভেতরে মাড ব্যবহার করে ভূগর্ভস্থ গ্যাসের চাপের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হবে। খননকাজ সফল হলে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রকিবুল হাসান জানান, পরবর্তী সময়ে ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপ এবং প্রয়োজনীয় মূল্যায়নের ভিত্তিতে কূপটিতে গ্যাস অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে আগুন নেভাতে বাপেক্সের কারিগরি দল চূড়ান্ত অভিযান শুরু করে। সেদিন আগুন নিয়ন্ত্রণে এলেও মাত্র সাত মিনিটের মাথায় আবার জ্বলে ওঠে। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও সফলতা আসেনি। পরে শুক্রবার সকালে দ্বিতীয় দফার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। তবে কূপটির অভ্যন্তরীণ অবস্থা ও পরবর্তী কার্যক্রম নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলার সময় একটি পরিত্যক্ত নলকূপ থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গ্যাসে আগুন ধরে যায়। সেই আগুনই টানা এক মাস ধরে জ্বলছিল। অবশেষে বাপেক্সের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

সর্বশেষ