• ২০২৬ নভেম্বর ২৮, শনিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১৪
  • সর্বশেষ আপডেট : ০১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

  • প্রকাশিত ০১:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ
Time Bangla news
তিতাস আহম্মেদ কুষ্টিয়া

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজারসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সুপারভাইজারের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন লক্ষ্মীপুর জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী 'গোল্ডেন লাইন' পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১২-১৯৬৯) লক্ষ্মীপুর জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাকের (যশোর-ট ১১-৩১৫১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়ক থেকে ছিটকে পাশে নেমে যায়। এতে বাসের সুপারভাইজার ও কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।


​দুর্ঘটনার পরপরই কুষ্টিয়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল জানান, আহত যাত্রীদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় বাসের সুপারভাইজার মো. তৌহিদকে (২৩) উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৌহিদ ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার হাজিগঞ্জ গ্রামের রমজান খালাসীর ছেলে।কুষ্টিয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত তৌহিদের শরীরে প্রচণ্ড আঘাত লেগেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় তিন থেকে পাঁচজনের মতো আহত হয়েছেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি ঘটনাস্থলেই রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি, তবে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ