• ২০২৬ ফেব্রুয়ারী ২৭, শুক্রবার, ১৪৩২ ফাল্গুন ১৪
  • সর্বশেষ আপডেট : ০৫:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাক্ষাৎকার,এনসিপি,জামায়াতের মাথা ব্যথা শুরু।

  • প্রকাশিত ০৫:০২ পূর্বাহ্ন শুক্রবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৬
মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাক্ষাৎকার,এনসিপি,জামায়াতের মাথা ব্যথা শুরু।
file
হাসিনুর রহমান হাসু। টাইম বাংলা নিউজ ডেস্ক।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকার গঠনকালীন সময়ের বিভিন্ন সিদ্ধান্ত ও ঘটনাপ্রবাহ নিয়ে খোলামেলা বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন সময়ে সংবিধান লঙ্ঘন করেছেন।

রাষ্ট্রপতির এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এ প্রেক্ষাপটে নীলা ইস্রাফিল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন—কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ লিবারেশন, প্রগতিশীল, বামপন্থী ও আহলে সুন্নাত ঘরানার দলগুলো তুলনামূলকভাবে নীরব থাকলেও জামায়াত ও এনসিপি এতটা কঠোর ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল?

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন উত্থাপন করে বিষয়টি নিয়ে জনমত গঠনের আহ্বান জানান। তার এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ