• ২০২৬ মার্চ ১৮, বুধবার, ১৪৩২ চৈত্র ৩
  • সর্বশেষ আপডেট : ০১:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন আজ

  • প্রকাশিত ০৩:০৩ পূর্বাহ্ন বুধবার, মার্চ ১৮, ২০২৬
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন আজ
সংগৃহীত ছবি
বিশেষ প্রতিনিধি

১৭ই মার্চ। ১৯২০ সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার জন্মদিন তার জীবদ্দশায় আড়ম্বরহীনভাবে পালিত হতো। এদিন তিনি শিশুদের সঙ্গে কাটাতেন। আওয়ামী লীগ সরকার তাই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপনের প্রচলন করে। কিন্তু রাজনীতির পটপরিবর্তনের সুযোগে অবৈধ দখলদার সরকার মহিমামণ্ডিত ১৭ই মার্চের সরকারি সকল কর্মসূচি বাতিল করে। বাতিল করে শিশুদিবসও। জাতির পিতার ১০৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আজ আমি গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছি এবং প্রাণপ্রিয় শিশুদের আদর ও শুভেচ্ছা জানাচ্ছি। 

মধুমতীর তীরে বেড়ে ওঠা খোকা কালক্রমে বঙ্গবন্ধু হয়ে ওঠা শেখ মুজিবুর রহমান আমাদের কেবল একটি স্বাধীন ভূখণ্ডই উপহার দেননি, তিনি দিয়েছেন একটি আত্মমর্যাদাশীল জাতির পরিচয়। আজ যখন আমরা তাঁর জন্মবার্ষিকী উদযাপন করছি, তখন বাংলাদেশ ও গোটা বিশ্ব অস্থির সময় পার করছে। সহিংস আগ্রাসনে বিশ্বের শান্তিকামী মানুষ আজ বিপর্যস্ত। এই সংকটে বঙ্গবন্ধুর অনুসৃত ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’- এই ঐতিহাসিক নীতি আজ বিশ্বের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। তিনি সবসময় চেয়েছিলেন বাংলাদেশ যেন কোনো সামরিক জোট বা পরাশক্তি বলয়ের গুঁটি না হয়ে মাথা উঁচু করে নিজের পথে চলে। বাংলাদেশের রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবর রহমান বাঙালি জাতির ইতিহাসে ও হৃদয়ে থাকবে চির স্মরণীয় হয়ে।


সর্বশেষ