• ২০২৬ মে ০৩, রবিবার, ১৪৩৩ বৈশাখ ২০
  • সর্বশেষ আপডেট : ১০:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জৈন্তাপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু ৩২ টাকা কেজি দরে ৫২৭ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা

  • প্রকাশিত ১০:০৫ অপরাহ্ন রবিবার, মে ০৩, ২০২৬
জৈন্তাপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু  ৩২ টাকা কেজি দরে ৫২৭ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা
File
জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা সিলেট।

জৈন্তাপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু

৩২ টাকা কেজি দরে ৫২৭ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা


জসিম উদ্দিন সিলেট থেকে :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


৩ মে রোববার দুপুর ২ টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ অভিযানের শুভ সূচনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।

সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের এই উদ্যোগ স্থানীয় বোরো চাষিদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে মোট ৫২৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য নির্ধারন করা হয়েছে ৩২ টাকা। ধান সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: হাফিজ আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি গোলাম সারোয়ার বেলাল এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার তালুকদার।

সংগ্রহ কার্যক্রমের প্রথম দিনেই মোঃ মুহিব আলী নামের এক কৃষকের কাছ থেকে ০.৪৪ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে এই অভিযানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রকৃত কৃষকরা যাতে হয়রানি ছাড়া ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতে কঠোর মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।

সর্বশেষ