গাবতলীতে মা'দকাসক্ত পিতার হাতে ৫ মাসের শিশু খু'ন
বগুড়ার গাবতলী উপজেলায় মাদকাসক্ত এক বাবার বিরুদ্ধে তার ৫ মাস বয়সী শিশু সন্তানকে গলা টিপে হ'ত্যা করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ৩টার দিকে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নি'হত ওই শিশুর নাম আব্দুল্লাহ। সে উপজেলার কলাকোপা সুবোধ বাজার এলাকার রায়হান আলীর ছেলে। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষো'ভ ও উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রায়হান আলী মাদকাসক্ত অবস্থায় ঘরে ঢুকে তার শিশু সন্তান আব্দুল্লাহর গলা চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃ'ত্যু হয়।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে এই হ'ত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবাকে আ'টক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
মতামত দিন