সিলেট নগরীর ব্যস্ততম ক্বিনব্রিজ এলাকায় এক ছিনতাইকারীকে ধরতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছেন র্যাব-৯ এর সদস্য ইমন আচার্য্য।
শুক্রবার (২২ মে) দুপুরে জননিরাপত্তা রক্ষা করতে গিয়ে তিনি এই বীরত্বপূর্ণ আত্মত্যাগ করেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধাওয়া করছিল।
এসময় কর্তব্যরত র্যাব সদস্য ইমন আচার্য্য বিষয়টি লক্ষ্য করেন এবং অপরাধীকে ধরতে পুলিশের সাথে ধাওয়া করেন।
সাহসিকতার সাথে তিনি ছিনতাইকারীকে জাপটে ধরলে, নিজেকে বাঁচাতে ছিনতাইকারী তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে সজোরে আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিসিইউতে (ইউনিট-২) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পর দুপুর দেড়টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে। পুলিশের বিশেষ অভিযানে হামলাকারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই রক্তমাখা ছুরিটিও উদ্ধার করা হয়।
নিহত সদস্যের পরিচয়: নিহত ইমন আচার্য্য (বিপি- ৯৮১৮২১৯২০৫) র্যাব-৯ এ কর্মরত ছিলেন।
মতামত দিন