• ২০২৬ সেপ্টেম্বর ২২, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ৭
  • সর্বশেষ আপডেট : ০৯:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চান্দিনায় উপজেলা ও পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা*

  • প্রকাশিত ১০:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
চান্দিনায় উপজেলা ও পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা*
File
মো. ওমর ফারুক , ✪ কুমিল্লার জেলা প্রতিনিধি,

*চান্দিনায় উপজেলা ও পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা*


কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত প্রার্থীদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মাওলানা মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহমান সরকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পেয়ারা বেগম মনোনীত হয়েছেন। এছাড়া চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মাওলানা

আবুল হাসেমের নাম ঘোষণা করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন অঞ্চল টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা

আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন,

জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী এবং অ্যাডভোকেট সাইফুল আলম। এছাড়াও উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

সর্বশেষ