• ২০২৬ অগাস্ট ০৬, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ২২
  • সর্বশেষ আপডেট : ০৩:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শিবপুরে ৯০০ গ্রাম গাঁজা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে-প্তার ।

  • প্রকাশিত ০৩:০৮ অপরাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ০৬, ২০২৬
শিবপুরে ৯০০ গ্রাম গাঁজা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে-প্তার   ।
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

শিবপুরে ৯০০ গ্রাম গাঁজা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে-প্তার

নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী মামুন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মামুন (৩৮) শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দরপাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ১,০৫,০০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সর্বশেষ