• ২০২৬ অগাস্ট ১১, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ২৬
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাঙ্গাইলে শতভাগ অকৃতকার্য ৬ শিক্ষাপ্রতিষ্ঠান।

  • প্রকাশিত ০৪:০৮ পূর্বাহ্ন মঙ্গলবার, অগাস্ট ১১, ২০২৬
টাঙ্গাইলে শতভাগ অকৃতকার্য ৬ শিক্ষাপ্রতিষ্ঠান।
File
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি টাংগাইল।

টাঙ্গাইলে শতভাগ অকৃতকার্য ৬ শিক্ষাপ্রতিষ্ঠান।

টাঙ্গাইল জেলা  প্রতিনিধি:

এসএসসি ও সমমান পরীক্ষায় টাঙ্গাইলে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। জেলার ভূঞাপুর, ঘাটাইল, নাগরপুর ও মির্জাপুর উপজেলার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অংশ নেওয়া সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলো হলো—ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও বিএম দাখিল মাদ্রাসা, ঘাটাইল উপজেলার মনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নাগরপুর উপজেলার সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয় ও আগদিঘুলিয়া দাখিল মাদরাসা এবং মির্জাপুর উপজেলার তরফপুর বহুমুখী দাখিল মাদ্রাসা।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় টাঙ্গাইলে স্কুল ও মাদ্রাসা মিলিয়ে মোট ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬ হাজার ৪৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৭ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৭৩ জন।

জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। নোটিশের জবাব পাওয়ার পর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান, পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার কারণ খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

সর্বশেষ