• ২০২৬ অক্টোবর ০২, শুক্রবার, ১৪৩৩ আশ্বিন ১৬
  • সর্বশেষ আপডেট : ১১:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভোজ্যতেলের দাম কমেছে মণে ১০০-১৩০ টাকা

  • প্রকাশিত ০৪:১০ পূর্বাহ্ন শুক্রবার, অক্টোবর ০২, ২০২৬
ভোজ্যতেলের দাম কমেছে মণে ১০০-১৩০ টাকা
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা বুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৩

চট্টগ্রাম: দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে মণপ্রতি ১০০ থেকে ১৩০ টাকা কমেছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর)  প্রতিমণ (৩৭ দশমিক ৩২ কেজি) সয়াবিন তেল বিক্রি হয় ৭ হাজার ৩৭০ টাকায়।

এ দাম এক সপ্তাহ আগে ছিল ৭ হাজার ৫০০ টাকা। পাম অয়েলের মণ বিক্রি হয়েছে ৬ হাজার ৫২০ টাকা।

তবে খুচরায় এখনো দাম কমার প্রভাব পড়েনি। 

খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, চাহিদা জোগানের পাশাপাশি মৌসুমের ওপরও নির্ভর করে খোলা পণ্যের দাম।

এবার দাম কমার অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে দাম কমা এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকা।


এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছুদিন আগে দাম বেড়েছিল।

এ সপ্তাহে ১০০-১৩০ টাকা কমেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ভোজ্যতেলের দাম কমাটা ভোক্তাদের জন্য ইতিবাচক দিক নিঃসন্দেহে।  

সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ৬৫ হাজার ৯৫৬ টন ভোজ্যতেল আমদানি হয়েছে। এর মধ্যে পাম তেল ৫০ হাজার ৮৯৬ টন। সয়াবিন তেল আমদানি হয়েছে ১৫ হাজার ৬১ টন।


সর্বশেষ