• ২০২৬ অক্টোবর ০৩, শনিবার, ১৪৩৩ আশ্বিন ১৭
  • সর্বশেষ আপডেট : ০২:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৭৭ হাজার টাকার মাদক উদ্ধার

  • প্রকাশিত ০৫:১০ পূর্বাহ্ন শনিবার, অক্টোবর ০৩, ২০২৬
বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৭৭ হাজার টাকার মাদক উদ্ধার
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ২৫৯ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ৭৭ হাজার ৭০০ টাকা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোররাতে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন ধর্মজান সীমান্ত ফাঁড়ির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৩টার দিকে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩১৯-এর ৩-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ববনগাঁও এলাকায় অবস্থান নেয় বিজিবির সদস্যরা। পরে সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ট্যাবলেটগুলো ফেলে রাতের আঁধারে পালিয়ে যায়। এ কারণে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা মাদকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ