• ২০২৬ অক্টোবর ১০, শনিবার, ১৪৩৩ আশ্বিন ২৪
  • সর্বশেষ আপডেট : ০১:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জয়পুরহাট ডিসি কাপের চ্যাম্পিয়ন কালাই উপজেলা টাইব্রেকারে জয়পুরহাট সদরকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতল কালাই

  • প্রকাশিত ০৫:১০ পূর্বাহ্ন শনিবার, অক্টোবর ১০, ২০২৬
জয়পুরহাট ডিসি কাপের চ্যাম্পিয়ন কালাই উপজেলা  টাইব্রেকারে জয়পুরহাট সদরকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতল কালাই
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

জয়পুরহাট ডিসি কাপের চ্যাম্পিয়ন কালাই উপজেলা

টাইব্রেকারে জয়পুরহাট সদরকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতল কালাই

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনালে জয়পুরহাট সদর উপজেলাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কালাই উপজেলা ফুটবল দল।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। পরে টাইব্রেকারে জয়পুরহাট সদর উপজেলাকে ৪-৩ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে কালাই উপজেলা দল।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুই দলের খেলোয়াড়েরা মাঠে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত টাইব্রেকারের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে কালাই উপজেলা দল।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল বারীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মোঃ গোলজার হোসেনের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল-মামুন মিয়ার।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এ আয়োজন জেলার ফুটবল অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে কালাই উপজেলা ফুটবল দল জয়পুরহাট জেলার ক্রীড়াঙ্গনে গৌরবময় সাফল্য অর্জন করল।

সর্বশেষ