• ২০২৬ অক্টোবর ১৪, বুধবার, ১৪৩৩ আশ্বিন ২৮
  • সর্বশেষ আপডেট : ০১:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সামাজিক মাধ্যমে সেনাপ্রধান ও সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের।*

  • প্রকাশিত ০৫:১০ পূর্বাহ্ন বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
সামাজিক মাধ্যমে সেনাপ্রধান ও সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*সামাজিক মাধ্যমে সেনাপ্রধান ও সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের।* 

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রোববার (১১ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে বিভিন্ন অনলাইন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। এসব প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলে প্রতীয়মান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারির ভিত্তিতে সুসংগঠিত রয়েছে। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

 *সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কে কোনো তথ্য পাওয়ার ক্ষেত্রে আনুষ্ঠানিক এবং নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে আইএসপিআর। একই সঙ্গে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।*

সর্বশেষ