• ২০২৬ অক্টোবর ১৫, বৃহস্পতিবার, ১৪৩৩ আশ্বিন ২৯
  • সর্বশেষ আপডেট : ১১:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নবাবগঞ্জে নয়নজুলি থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার, পাশে লুঙ্গি-পাঞ্জাবি

  • প্রকাশিত ০৪:১০ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
নবাবগঞ্জে নয়নজুলি থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার, পাশে লুঙ্গি-পাঞ্জাবি
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশের নয়নজুলি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দলার দরগাহ বাজারের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মহাসড়কের পাশের নয়নজুলিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে নবাবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে ছয় দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তির মুখে পাকা দাড়ি ও মাথায় পাকা চুল রয়েছে। মরদেহের শরীরে কোনো পোশাক ছিল না। তবে ঘটনাস্থলের পাশ থেকে একটি লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ওই এলাকায় এক বৃদ্ধকে চলাফেরা করতে দেখা গিয়েছিল। উদ্ধার হওয়া মরদেহটি ওই বৃদ্ধের হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়দের কেউ কেউ। তবে মরদেহের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ