• ২০২৬ অক্টোবর ১৫, বৃহস্পতিবার, ১৪৩৩ আশ্বিন ২৯
  • সর্বশেষ আপডেট : ১১:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

*নাফ নদী পেরিয়ে ইয়াবা আনতে সাবমেরিন সদৃশ কাঠের ডুবন্ত ক্যারিয়ার! অস্ত্র-গুলিসহ আটক ৩ ।

  • প্রকাশিত ০৫:১০ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
*নাফ নদী পেরিয়ে ইয়াবা আনতে      সাবমেরিন সদৃশ কাঠের ডুবন্ত ক্যারিয়ার! অস্ত্র-গুলিসহ আটক ৩ ।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*নাফ নদী পেরিয়ে ইয়াবা আনতে      সাবমেরিন সদৃশ কাঠের ডুবন্ত ক্যারিয়ার! অস্ত্র-গুলিসহ আটক ৩ ।* 

মিয়ানমার থেকে ইয়াবা পাচারে অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাবমেরিন সদৃশ কাঠের তৈরি বিশেষ ডুবন্ত ক্যারিয়ার, বৈদ্যুতিক মোটর ও স্টিলের তার ব্যবহার করে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের ভেতরে মাদক আনার ব্যবস্থা করা হয়েছিল। এ ঘটনায় বিদেশি অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে। পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে ২ লাখ ২০ হাজার ইয়াবা।

মঙ্গলবার টেকনাফে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, সোমবার রাতে উখিয়ার আঞ্জুমানপাড়ায় মনিরের ঘেরে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি অস্ত্র, ১১ রাউন্ড গুলি, কাঠের তৈরি ডুবন্ত ক্যারিয়ার, প্রায় দুই কিলোমিটার স্টিলের তার, একটি উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি, নয়টি কপিকল ও একটি বৈদ্যুতিক মোটর উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উখিয়ার বালুখালী রহমতের বিল এলাকার ফরিদের ছেলে রকি আহমেদ (২৬), নলবনিয়া এলাকার নুর আলমের ছেলে বেলাল উদ্দিন (৩৫) এবং মধ্যম ফারির বিল এলাকার খোরশেদ আলম (২৬)।

বিজিবির ভাষ্য অনুযায়ী, মোটর, স্টিলের তার ও কপিকলের সাহায্যে ডুবন্ত ক্যারিয়ারটি নাফ নদী পেরিয়ে পালংখালীর ফাইস্যা খাল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত টেনে আনা হতো। খালের বাঁক অতিক্রম করতে কপিকল খুলে অন্য জায়গায় স্থাপন করা হতো। ক্যারিয়ারটিতে একসঙ্গে প্রায় ৩০ লাখ ইয়াবা পরিবহনের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, সোমবার রাতে উখিয়ার পালংখালী ও বালুখালী বিওপির পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার ইয়াবাসহ আরও একজনকে আটক করা হয়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর টেকনাফের হ্নীলায় পানির নিচে নৌকার সাহায্যে রশি দিয়ে টেনে নেওয়ার সময় ১৪ লাখ ইয়াবা জব্দ করেছিল বিজিবি।

সর্বশেষ