• ২০২৬ নভেম্বর ০৭, শনিবার, ১৪৩৩ কার্তিক ২২
  • সর্বশেষ আপডেট : ১১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রাজধানীর বাইরে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে সরকারের উদ্যোগ।*

  • প্রকাশিত ১২:১১ পূর্বাহ্ন শনিবার, নভেম্বর ০৭, ২০২৬
রাজধানীর বাইরে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে সরকারের উদ্যোগ।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*রাজধানীর বাইরে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে সরকারের উদ্যোগ।*


 *উপশিরোনাম:* বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও  রাজধানীমুখী নির্ভরতা কমাতে,বিভাগীয় পর্যায়ে আধুনিক চিকিৎসা সম্প্রসারণে সরকারের পরিকল্পনা । 

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে আধুনিক চিকিৎসার সুযোগ বাড়াতে কাজ করছে সরকার। চিকিৎসার জন্য সাধারণ মানুষকে যাতে রাজধানী কিংবা বিদেশে যেতে না হয়, সে লক্ষ্যেই নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। তবে বরাদ্দের পাশাপাশি বিদ্যমান সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করলে দেশের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, জটিল ও আধুনিক রোগের চিকিৎসা দেশেই নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নবীন চিকিৎসকদের দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত ক্যারিয়ার ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেন তিনি।

সম্মেলনে বিশেষজ্ঞরা জানান, দেশে মৃত্যুর প্রধান ১০টি কারণের মধ্যে লিভার সিরোসিস সপ্তম স্থানে রয়েছে। প্রায় ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি এবং ৪ কোটি ৫০ লাখের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি ফ্যাটি লিভারে আক্রান্ত। রোগটি জটিল পর্যায়ে পৌঁছালে এক বছরের মধ্যে ৪০ থেকে ৬০ শতাংশ রোগীর মৃত্যু হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তাঁরা।

বক্তারা অপ্রয়োজনীয় সিটি স্ক্যান ও অস্ত্রোপচার পরিহারের পাশাপাশি চিকিৎসকদের জন্য রেডিয়েশন ঝুঁকি ভাতা চালুর আহ্বান জানান।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ দেশি-বিদেশি চিকিৎসক ও বিশেষজ্ঞরা।

সম্মেলনে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং গবেষকরা অংশ নেন।

সর্বশেষ