• ২০২৬ সেপ্টেম্বর ২৪, বৃহস্পতিবার, ১৪৩৩ আশ্বিন ৯
  • সর্বশেষ আপডেট : ০৯:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মিরপুর কলেজের দেয়ালধসে তিন প্রাণহানি: নির্মাণত্রুটি ও সংস্কারে অবহেলাই মূল কারণ

  • প্রকাশিত ০৯:০৯ অপরাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
মিরপুর কলেজের দেয়ালধসে তিন প্রাণহানি: নির্মাণত্রুটি ও সংস্কারে অবহেলাই মূল কারণ
Time Bangla news
বিশেষ প্রতিনিধি: মোঃ সাখাওয়াত হোসেন টাইম বাংলা নিউজ

মিরপুর কলেজের দেয়ালধসে তিন প্রাণহানি: নির্মাণত্রুটি ও সংস্কারে অবহেলাই মূল কারণ


ঢাকা: রাজধানীর মিরপুর কলেজের সীমানাপ্রাচীর ধসে তিনজনের মৃত্যুর ঘটনায় নির্মাণত্রুটি এবং দীর্ঘদিন সংস্কারকাজ বাস্তবায়ন না হওয়ার বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্টদের মতে, সময়মতো প্রয়োজনীয় সংস্কার করা হলে এ মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।

তদন্তে জানা গেছে, ২০১৪ সালে পুরোনো দেয়ালের ওপর অতিরিক্ত ইটের গাঁথুনি দিয়ে প্রাচীর উঁচু করা হলেও সেখানে কোনো রড-কংক্রিটের পিলার নির্মাণ করা হয়নি। ফলে প্রায় এক দশক ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল দেয়ালটি।

২০২২ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সীমানাপ্রাচীর সংস্কার, গেট নির্মাণ ও অন্যান্য মেরামতকাজের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করলেও চার বছরেও কাজ বাস্তবায়ন হয়নি বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

গত মঙ্গলবার খাদ্য অধিদপ্তরের ওএমএস কর্মসূচির ট্রাক থেকে নিত্যপণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে নাসিমা বেগম, মো. ফিরোজ ও বিউটি বেগম নিহত হন। এছাড়া আরও ৯ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ জানান, অবশিষ্ট দেয়ালও ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরো সীমানাপ্রাচীর ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। এ জন্য পৃথক বরাদ্দের প্রক্রিয়াও শুরু হয়েছে।

দুর্ঘটনার পর ধসে পড়া অংশ অপসারণ করে সেখানে অস্থায়ী টিনের বেড়া দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের সবাই বর্তমানে শঙ্কামুক্ত।

সর্বশেষ