• ২০২৬ অগাস্ট ০৬, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ২২
  • সর্বশেষ আপডেট : ০৯:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাসের চাকায় পিষ্ঠ হয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত।

  • প্রকাশিত ০৯:০৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ০৬, ২০২৬
বাসের চাকায় পিষ্ঠ হয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত।
Time Bangla news
রাকিবুল ইসলাম রবিন শেরপুর উপজেলা প্রতিনিধি

বাসের চাকায় পিষ্ঠ হয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত।

বগুড়ার শেরপুরে ঢাকা–বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি কোচের ধাক্কায় শাহজাহান আলী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহজাহান আলী উপজেলার শেরুয়া বটতলা এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান আলী মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি দ্রুতগতির কোচ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী বলেন, “রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস শাহজাহান আলীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।” এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

সর্বশেষ