• ২০২৬ সেপ্টেম্বর ২৩, বুধবার, ১৪৩৩ আশ্বিন ৮
  • সর্বশেষ আপডেট : ০৮:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত ০৮:০৯ অপরাহ্ন বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান
Time Bangla news
তৌফিক এলাহী বগুড়া প্রতিনিধি:

শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান


ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে বগুড়ার শাজাহানপুরে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মাদলা ইউনিয়ন বিএনপি।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে মাদলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন নিজ হাতে ড্রেন পরিষ্কার করেন। এ সময় তিনি ঝাড়ু দিয়ে সড়ক ও আশপাশের ময়লা-আবর্জনাও অপসারণ করেন।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় স্থানীয়দের ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।

সর্বশেষ