• ২০২৬ সেপ্টেম্বর ৩০, বুধবার, ১৪৩৩ আশ্বিন ১৪
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

*সাইবার আইনের খসড়ায় আরও সংশোধন চান গণমাধ্যমকর্মীরা ।*

  • প্রকাশিত ০৪:০৯ পূর্বাহ্ন বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
*সাইবার আইনের খসড়ায় আরও সংশোধন চান গণমাধ্যমকর্মীরা ।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ ।

*সাইবার আইনের খসড়ায় আরও সংশোধন চান গণমাধ্যমকর্মীরা ।* 


 *উপশিরোনাম:*  অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যমের; সাংবাদিকতার জন্য পৃথক সুরক্ষা ও গণমাধ্যম কমিশনের দাবি । মতিউর রহমান  চৌধুরীর সতর্কবার্তা-- ‘সংশোধন ছাড়া পাস হলে "বাংলাদেশ বৃহৎ কারাগারে পরিণত হবে" 

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়ায় আরও প্রয়োজনীয় সংশোধন আনার দাবি জানিয়েছেন গণমাধ্যমের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা। তাঁদের আশঙ্কা, যথাযথ সুরক্ষা ও ভারসাম্য নিশ্চিত না করে আইনটি কার্যকর হলে গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে এর অপপ্রয়োগের সুযোগ তৈরি হতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের সঙ্গে সরকারের দ্বিতীয় দফার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন গণমাধ্যমের প্রতিনিধিরা।

ব্রিফিংয়ে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, প্রস্তাবিত আইনে প্রয়োজনীয় সংশোধন না আনা হলে এর অপপ্রয়োগের আশঙ্কা থেকেই যাবে। তাঁর ভাষায়, ‘সংশোধনী ছাড়া যদি এ আইন পাস হয়, তাহলে বাংলাদেশ বৃহৎ কারাগারে পরিণত হবে।’

গণমাধ্যমের জন্য পৃথক সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন অংশীজনেরা। তাঁদের মতে, সংবাদ প্রকাশ ও সাংবাদিকতার ক্ষেত্রে সাইবার আইনের প্রয়োগের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।

গণমাধ্যম-সংশ্লিষ্ট প্রতিনিধিরা এ ক্ষেত্রে একটি গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব দেন। তাঁদের বক্তব্য, গণমাধ্যমসংক্রান্ত বিষয়গুলো কমিশনের মাধ্যমে পর্যালোচনা ও নিষ্পত্তির ব্যবস্থা করা হলে আইনের অপপ্রয়োগের ঝুঁকি কমানো সম্ভব হবে।

সভা-পরবর্তী ব্রিফিংয়ে মতিউর রহমান চৌধুরীর পাশাপাশি বক্তব্য দেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর মহাসচিব ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।

এর আগে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের বিষয়ে সরকারের অবস্থান সাংবাদিকদের সামনে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরামর্শ সভায় সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেওয়া গণমাধ্যমের প্রতিনিধিরা খসড়াটি আরও পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

সর্বশেষ